আলোকচিত্রে মধ্যপ্রাচ্যে রমজান মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস শুরুর পর থেকে রাজধানীতে যানজট আরও তীব্র হয়েছে। আকাশে চলছে মেঘ-রোদের খেলা। পথের ভোগান্তি থাকলেও শিল্পানুরাগী মানুষ ঢুঁ মারছেন চিত্রশালাগুলোতে। চিত্রশালাগুলোর কোনোটিতে চলছে আলোকচিত্র প্রদর্শনী, কোনোটিতে গ্লাস কিংবা সিরামিকসের শিল্পকর্ম; আবার কোনোটিতে একক চিত্রকর্ম প্রদর্শনী।জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের গ্যালারিতে চলছে আলোকচিত্র প্রদর্শনী। গ্যালারির দেয়ালজুড়ে রমজান মাসকেন্দ্রিক সব আলোকচিত্র। এগুলো তুলেছেন জার্মান আলোকচিত্রী ক্রিস্টাল বেকার রাও। আলোকচিত্রগুলোয় তুলে ধরা হয়েছে রমজান মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দৃশ্য। প্রদর্শনীর নামও দেওয়া হয়েছে ‘রমজান ইন দ্য মিডলইস্ট’।প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫৮টি আলোকচিত্র। এগুলোর মধ্যে একটি আলোকচিত্র জেরুজালেম শহরের। এতে দেখা যায়, এক তরুণ ঢোল পিটিয়ে এবং অপর তরুণ চিৎকার করে শহরবাসীকে সেহির খাওয়ার আহ্বান জানাচ্ছেন। আরেকটি আলোকচিত্রে আছে সিরিয়ার রাজধানী দামেস্কে ইফতারের আগের দৃশ্য। পরিজনদের সঙ্গে ইফতারে অংশ নিতে ছুটছেন একদল মানুষ। মিশরের রাজধানী কায়রোয় রাস্তার পাশে দাঁড়িয়ে দুই শিশুর ইফতারের জন্য লেটুসপাতা বিক্রির দৃশ্যও স্থান পেয়েছে প্রদর্শনীতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরের এ রকম বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।১২ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।গ্লাস ও সিরামিকস প্রদর্শনীনানা শহর ঘুরে ‘সমকালীন নরওয়ে গ্লাস ও সিরামিকস’ শিরোনামের প্রদর্শনী এবার শুরু হয়েছে ঢাকায়। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চলমান এ প্রদর্শনীতে স্থান পেয়েছে গ্লাস ও সিরামিকসে তৈরি বিভিন্ন শিল্পকর্ম। নরওয়ের সমকালীন নয়জন শিল্পীর তৈরি ৬১টি শিল্পকর্ম দৃষ্টি কেড়েছে শিল্পানুরাগীদের। জানা গেছে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংগ্রহ করা এসব শিল্পকর্মের প্রদর্শনী ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে।যে নয়জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁরা হলেন: উলা-মারি ব্রান্টেনবার্গ, মায়ুদ জারুলসেন বুগে, ওলফ ফইনাম, কারি হাকনসেন, আরনে জন জুটরেম, ক্যারেন ক্লিম, ক্যাথরিন মাসকে, ইভা পারনাইল লসেন ও জারাস্ট জোহানসেন। তাঁরা সবাই নরওয়ের সমকালীন শিল্পকলা অঙ্গনে প্রতিষ্ঠিত।শিল্পকর্মগুলোর মধ্যে দর্শকদের চোখ আটকে যায় গ্লাসে তৈরি ‘লগিং ফ্লাওয়ার অ্যান্ড ওয়েটিং রেড এমারেটালস’ নামের শিল্পকর্মে। ফুলের স্নিগ্ধতা যেন লুণ্ঠিত হয়েছে অসুন্দরের কাছে। ‘আইস’ নামের শিল্পকর্মটির মধ্যে ফুটে উঠেছে নরওয়ের রাজকীয় সৃজনশীলতা। ‘এইন্টফানি বিং বনি’ নামের শিল্পকর্মে দেখানো হয়েছে চার রকম পুতুল, যা নরওয়ের ঐতিহ্যর পাশাপাশি প্রাণিবৈচিত্র্য ও মানুষের মধ্যে অদৃশ্য সেতুবন্ধের বিষয়টিও তুলে ধরেছে।এ প্রদর্শনী চলবে ২০ আগস্ট পর্যন্ত।শেষ হলো রণজিৎ দাশের চিত্রকর্ম প্রদর্শনীউত্তরার গ্যালারি কায়ায় আয়োজিত শিল্পী রণজিৎ দাশের একক চিত্রকর্ম প্রদর্শনী শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। এবারের প্রদর্শনীর শিরোনাম ছিল ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’। এ প্রদর্শনীতে ছিল সাম্প্রতিক সময়ে রণজিৎ দাশের আঁকা মোট ৪৫টি চিত্রকর্ম।গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, বিষয়বৈচিত্র্য আর নতুনত্বের কারণে ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’ প্রদর্শনীটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শেষ দিনেও অনেক দর্শক ভিড় করেছেন গ্যালারিতে। প্রদর্শনী থেকে বেশ কিছু চিত্রকর্ম শিল্পরসিকেরা সংগ্রহ করেছেন। ‘সুরের স্বজন’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান শুক্রবারঅকৃত্রিম ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে সৃজনশীল বাংলা গানকে উজ্জীবিত করে গেছেন প্রয়াত শিল্পী নীলুফার ইয়াসমীন। বরেণ্য এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে স্মৃতিচারণমূলক বই ‘কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন’ এবং ভিডিও ডকুমেন্টারি ‘সুরের স্বজন’। বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার বিকেল সাড়ে চারটায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন শিল্পী সাবিনা ইয়াসমীন ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মোড়ক উন্মোচন শেষে থাকবে গানের আয়োজন।