আলোকচিত্রে শিল্পী শাহাবুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদকে নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা ষ ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদকে নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা ষ ছবি: প্রথম আলো

সাদা-নীল আকাশ। এই খোলা আকাশের নিচে এলোমেলো চুলের শিল্পী শাহাবুদ্দিন মেলে ধরেছেন লাল গামছা। গায়ে তাঁর উজ্জ্বল সবুজ শার্ট। শিল্পীর মুখে স্বভাবসুলভ নির্মল হাসি। একটু সামনে গিয়ে দেখা গেল আরেকটি ফ্রেমে নিজের আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে বিমর্ষ শিল্পী। আরেকটি আলোকচিত্র ঠিক তাঁর ছবির মতোই গতিময়। বড় ফ্রেম। বিশাল ক্যানভাসে তিনি মগ্ন হয়ে ছবি আঁকায় ব্যস্ত।
খ্যাতিম্যান চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ। তাঁর বর্ণাঢ্য জীবনের মাত্র ছয় বছরের একটি খণ্ড অধ্যায় নিজের ক্যামেরাবন্দী করেছেন তরুণ আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ। এই আলোকচিত্রগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘শাহাবুদ্দিন দ্য আর্টিস্ট দ্য ফাইটার’ শিরোনামে প্রদর্শনী। আগামীকাল বুধবার এ আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন।
প্রদর্শনীতে মোট ৪২টি আলোকচিত্র রয়েছে। এটি ইফতেখার ওয়াহিদের পঞ্চম একক আলোকচিত্র। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।