আলোকচিত্রে শিল্পী শাহাবুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা-নীল আকাশ। এই খোলা আকাশের নিচে এলোমেলো চুলের শিল্পী শাহাবুদ্দিন মেলে ধরেছেন লাল গামছা। গায়ে তাঁর উজ্জ্বল সবুজ শার্ট। শিল্পীর মুখে স্বভাবসুলভ নির্মল হাসি। একটু সামনে গিয়ে দেখা গেল আরেকটি ফ্রেমে নিজের আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে বিমর্ষ শিল্পী। আরেকটি আলোকচিত্র ঠিক তাঁর ছবির মতোই গতিময়। বড় ফ্রেম। বিশাল ক্যানভাসে তিনি মগ্ন হয়ে ছবি আঁকায় ব্যস্ত।খ্যাতিম্যান চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ। তাঁর বর্ণাঢ্য জীবনের মাত্র ছয় বছরের একটি খণ্ড অধ্যায় নিজের ক্যামেরাবন্দী করেছেন তরুণ আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ। এই আলোকচিত্রগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘শাহাবুদ্দিন দ্য আর্টিস্ট দ্য ফাইটার’ শিরোনামে প্রদর্শনী। আগামীকাল বুধবার এ আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিন।প্রদর্শনীতে মোট ৪২টি আলোকচিত্র রয়েছে। এটি ইফতেখার ওয়াহিদের পঞ্চম একক আলোকচিত্র। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।স্বপ্ন দলের সেলিম আল দীন জন্মোৎসবনাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী ১৮ আগস্ট। সেলিম আল দীনের পুণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে নাট্যসংগঠন স্বপ্ন দল ১৭ ও ১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’-এর আয়োজন করেছে। এ উৎসবের স্লোগান—‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’।উৎসবের আহ্বায়ক জাহিদ রিপন জানান, এবারের উৎসবে থাকছে সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, নাট্যাচার্যকে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার, সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি হরগজ প্রযোজনার মঞ্চায়ন।ডিজিটাল অ্যালবামআইয়ুব বাচ্চু ও ব্যান্ড দল এলআরবির জনপ্রিয় গানগুলোর সংকলনে একটি ডিজিটাল অডিও অ্যালবাম নিয়ে এসেছে মুঠোফোন সেবাদাতাপ্রতিষ্ঠান রবি।এ অ্যালবামে বিশেষত্ব হচ্ছে প্রতিটি গানের আগে-পরে আইয়ুব বাচ্চু ওই গানগুলো করার সময়ের স্মৃতি গ্রাহকদের কাছে তুলে ধরেছেন। গ্রাহকেরা ৮০৮০৫ নম্বরে ডায়াল করে পুরো অ্যালবামের গানগুলো শুনতে পারবেন, রিং-ব্যাক টোন হিসেবে সেট করতে পারবেন অথবা রিংটোন হিসেবে ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তি।