আলোকযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুজ্জামান
আনিসুজ্জামান

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের জীবনের ওপর ভিত্তি করে প্রামাণ্যচিত্র আলোকযাত্রার শুটিং শেষ হয়েছে। প্রামাণ্যচিত্রটি রচনা ও পরিচালনা করেছেন শ্যামল চন্দ্র নাথ।
প্রামাণ্যচিত্রটি সম্পর্কে পরিচালক বলেন, শিক্ষাবিদ ও লেখক আনিসুজ্জামানের কর্মময় জীবনের ওপর নির্মিত হলেও এক অর্থে এটি বাংলাদেশেরও বেড়ে ওঠার প্রতিচ্ছবি। এতে অসাম্প্রদায়িক বাংলাদেশের বিষয়টি উপজীব্য হয়েছে। শৈশব-কৈশোরসহ নানা বিষয়ের মধ্যে রয়েছে ভাষা আন্দোলন, একুশের প্রথম সংকলন, অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার, ১৯৭১ সালের ৭ মার্চ, সংবিধানের বিষয় ছাড়াও তাঁর লেখালেখি ও গবেষণাধর্মী কাজ।
আগামী ফেব্রুয়ারি মাসে আনিসুজ্জামানের ৭৯তম জন্মদিনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।