আলোকযাত্রার উদ্বোধনী প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুজ্জামানের জীবন ও কর্ম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র— আলোকযাত্রা। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শ্যামলচন্দ্র নাথ পরিচালিত প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৈয়দ শামসুল হক। অতিথি ছিলেন আনিসুল হক ও মোস্তফা সারয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান সস্ত্রীক উপস্থিত ছিলেন।
আমাদের জাতীয় জীবনের নানা পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন আনিসুজ্জামান, তিনি এখনো বেঁচে আছেন, এটা আমাদের সৌভাগ্য, বললেন শামসুজ্জামান খান। প্রামাণ্যচিত্রটির ব্যাপারে মৃদু তিরস্কার করলেন সৈয়দ শামসুল হক। বললেন, যাঁরা আনিসুজ্জামানকে চেনে, জানে, তাঁদের বক্তব্য থাকা উচিত ছিল এ ছবিতে। আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালককে নানা সময়ে যেসব পরামর্শ দিয়েছেন, তার উল্লেখ করেন।