আলোকেরই ঝরনাধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বয়সের প্রতিকৃতিতে সুশোভিত। গতকাল সোমবার সন্ধ্যায় এখানে রবীন্দ্রনাথ তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এইচএসবিসি ‘আলোকেরই ঝরনাধারায়’ নামের অনুষ্ঠানের আয়োজন করে। এতে করুণাময় গোস্বামী রচিত রবীন্দ্রনাথের ওপর গবেষণামূলক গ্রন্থ দ্য আর্ট অব টেগর সং-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বইটির প্রকাশক সাহিত্যপ্রকাশের প্রকাশক প্রাবন্ধিক মুফিদুল হক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ এবং করপোরেট ব্যাংকিং-প্রধান মাহবুব উর রহমান। পরে ছিল সংগীতানুষ্ঠান। এতে দুই বাংলার রবীন্দ্রসংগীত শিল্পীরা গান গেয়ে শোনান। শিল্পীদের মধ্যে ছিলেন মিতা হক, অদিতি মহসিন ও শ্রীকান্ত আচার্য। এই তিন শিল্পীর সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনার মধ্য দিয়ে গানের পর্ব শুরু হয়। পরে তাঁরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘এসো হে বৈশাখ’ এবং ‘পুরানো সেই দিনের কথা’। পরে শিল্পীরা একক কণ্ঠে রবীন্দ্রনাথের গান শোনান।চার তরুণের বিচিত্র ক্যানভাসকয়েকজন দর্শক স্নেক উইথ চিকেন ছবিটি দেখতে এসে থমকে দাঁড়িয়েছেন। সাপের সঙ্গে মুরগির ছানা! একজনকে প্রশ্ন করলেন, সাপের সঙ্গে মুরগির ছানার সম্পর্ক কী? ঢাকা আর্ট সেন্টারে আয়োজিত তরুণ শিল্পীদের ছবি দেখতে দেখতে এমন কৌতূহলী প্রশ্ন ছিল দর্শকদের। গতকাল সোমবার সন্ধ্যায় উদ্বোধনের পরই ভরে উঠেছিল গ্যালারির সব কটি কক্ষ। প্রদর্শনীর নাম ‘ফুটনোটস অ্যান্ড আনঅর্থডক্স’। শিল্পীরা হলেন রাশিদুল আলম, জাকির উস সালাম, স্বর্ণালি রিনি ও রফিকুল শুভ। তাঁদের নয় দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, শিল্পী শিশির ভট্টাচার্য্য ও লালারুখ সেলিম। বিভিন্ন মাধ্যমে কাজ রয়েছে প্রদর্শনীতে। শিল্পী রাশিদুল আলমের অ্যাক্রিলিকে আঁকা ‘সং অব সোসাইটি’ ছবিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর উপস্থিতিতে ছবিগুলোয় সমাজ-সভ্যতার নানা রূপ মূর্ত হয়েছে। স্বর্ণালি রিনির বেবি হোল্ডিং ছবিটিতে নারীমনের অতৃপ্ত বাসনা, সৌন্দর্যবোধ মূর্ত হয়েছে। দৈনন্দিন জীবনের অস্থিরতা, বিচ্ছিন্নতাবোধও তাঁর অন্যান্য কাজে লক্ষণীয়। শিল্পী রফিকুল শুভ তাঁর চিত্রকর্মগুলোতে নানা দিক থেকে নানা মাত্রায় উন্মোচন করেছেন রং ও রেখার অন্তর্নিহিত সৌন্দর্য। অবয়ব নির্মাণের মাধ্যমে জাকির উস সালামের ছবিগুলো দর্শনার্থীদের ভালো লেগেছে। প্রদর্শনীটি ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে উত্তরার ক্রিয়েটিভ ডেস্টিনেশনে চলছে ভারতের বিশিষ্ট আলোকচিত্রী বিশু নন্দীর ‘ছবির অন্তরে তুমি কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। গত রোববার এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমামুল কবীর, ভাইস চেয়ারম্যান তাহমিনা চৌধুরী, কবীর মারিয়াম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য শামছুল হক। প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।কুমিল্লায় পথনাটক নির্মাণ কর্মশালা নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, ‘নাটক হবে রাজপথে, জীবনযুদ্ধ একই সাথে’ স্লোগান নিয়ে গতকাল সোমবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পথনাটক নির্মাণ কর্মশালা। বিকেল পাঁচটায় কুমিল্লা শিল্পকলা একাডেমীতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পথনাটক পরিষদ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান।কর্মশালায় অংশ নেয় প্রতিবিম্ব থিয়েটার, জনান্তিক নাট্য সম্প্রদায়, চৌকস নাট্য সম্প্রদায়, ডাকাতিয়া থিয়েটার, দর্পণ থিয়েটার, সংলাপ, মৌহূর্ত থিয়েটার ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটার।মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তিকুষ্টিয়া অফিস জানায়, ‘শহীদের স্বপ্নভূমি, সৃজন করি মাতৃভূমি’ শিরোনামে কুষ্টিয়ায় দুইব্যাপী আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস’ চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা নাসিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য খান মাযহারুল হক, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী। আলোচনা করেন গবেষক ম মনিরুজ্জামান। খুলনা অঞ্চল উদ্যাপন পরিষদের আহ্বায়ক আলম আরার সভাপত্বিতে প্রথম দিনের অনুষ্ঠানে কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সদস্যরা কবিতা আবৃত্তি করেন।