আলোচনায় দীপিকা
খুব অল্প সময়ে জনপ্রিয় তারকায় পরিণত হওয়া বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আলোচনায় এসেছেন। তাঁর এই আলোচনা বলিউডের এক নম্বর আসনটিকে ঘিরে। সম্প্রতি দীপিকাকে প্রশ্ন করা হয়েছিল, এ মুহূর্তে বলিউডের এক নম্বর আসনটি কার? জবাবে কিছুটা সময় নিয়ে দীপিকা বলেন, ‘একসময় মাধুরি দীক্ষিত এক নম্বরে থাকলেও এখন বলিউডে এক নম্বর বলে কেউ নেই। একবার অবশ্য শ্রীদেবীও ছিল।’ কেউ নেই বললেও কিছুক্ষণ পর কারিনা কাপুরের সঙ্গে নিজের নামটাও বলেন দীপিকা। তারপর আরও কয়েকজনের নাম বললেও সে তালিকায় অবশ্য স্থান পায়নি বর্তমান সময়ের আরেক আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম। দিপীকার এ ধরনের উত্তরে অনেকে বেশ অবাকই হয়েছেন।সম্প্রতি দীপিকা পাড়ুকোন অভিনেতা ইমরান খানের সঙ্গে ‘ব্রেক কি বাদ’ ছবির প্রচারণার কাজ শেষ করেছেন। খুব শিগগির আশুতোষ গোয়ারির্কর-এর ‘খেলে হাম জী জান সে’ ছবির প্রচারণার জন্য দিল্লি, কলকাতা এবং চেন্নাই যাবেন। তারপর শুরু করবেন আইপিএলের প্রচারণার কাজ।