আলোচনায় সোহা-কুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন কানাঘুষা চলছিল। বলিউডের অভিনেত্রী সোহা আলী খানের প্রেম নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছিল। কেউ কেউ স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার সোহা নিজেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। জানালেন, অভিনেতা কুনালের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে তাঁর। সোহার কথার খেই ধরে কুনাল বললেন, সম্পর্ক নিয়ে তাঁরা দুজনে কিছু লুকাননি এ পর্যন্ত। এর আগে দুজনে একই ছবিতে অভিনয় করেছেন ঠিকই, কিন্তু তখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। ওয়েবসাইট।