আলোচিত পাঁচ নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ১০০ কোটি রুপির ছবি, অন্যান্য বছরের তুলনায় হিটের গ্রাফ ঊর্ধ্বমুখি—সব মিলিয়ে ২০১১ সালটা বলিউডের তারকাদের জন্য মন্দ যায়নি। তার পরও যোগ-বিয়োগের অঙ্কে আলোচিত পাঁচ তালিকায় জায়গা হয়নি নন্দিতা দাশ, জুহি চাওলা, মনীষা কৈরালা, রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, আনুশকা শর্মা, জেনেলিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, কালকি, মাহি গিলদের। যদিও তাঁদের প্রত্যেকেই সমালোচক কিংবা আমজনতার হাততালি কুড়িয়েছিলেন এ বছর। তবে শুধু সমালোচকধন্য অভিনয় কিংবা বক্স অফিস সাফল্য নয়, সারা বছর পর্দা ও পর্দার বাইরে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন পাঁচ তারকা, তাঁদের নিয়ে এই প্রতিবেদন—বিদ্যা বালানজনপ্রিয় নায়িকার সিংহাসন নিয়ে হয়তো কারিনা-ক্যাটরিনা ব্যস্ত, তবে বিদ্যা বালান ক্যারিয়ারের সেরা অভিনয় দেখিয়ে এ বছর ছাড়িয়ে গেছেন অন্য সবাইকে। পরপর দুই বছর: পা, ইশকিয়া পুরস্কার তুলে দিয়েছিল বিদ্যার হাতে। আর এ বছর দুটি ছবি: নো ওয়ান কিলড জেসিকা, দ্য ডার্টি পিকচার বিদ্যাকে এনে দেবে সমালোচক এবং জনপ্রিয় অভিনেত্রীর সব কটি পুরস্কার—এমনটি মনে করছেন বলিউডসংশ্লিষ্ট সবাই। বিস্ময়কর হলেও সত্যি, নায়িকাকেন্দ্রিক এ ছবি দুটি মাতিয়ে দিয়েছে বক্স অফিস। ২২ কোটি রুপির দ্য ডার্টি পিকচার দুই সপ্তাহে ঘরে তুলেছে ৬৯ কোটি রুপি! দ্য ডার্টি পিকচার-এ বিদ্যার অভিনয় যতটা সমাদৃত হয়েছে, ২০১১ সালে অন্য কোনো অভিনেত্রী এতটা সাফল্য পাননি। ছবির প্রচারণার জন্য এহেন টিভি শো কিংবা ইভেন্ট নেই, যেখানে বিদ্যা চোখ ধাঁধানো রঙিন শাড়ি পরে যাননি। ইউটিভির সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রেম, সিল্ক চরিত্রের জন্য ১২ কিলো ওজন বাড়ানো—সব মিলিয়ে বিদ্যাই ছিলেন ‘টক অব ২০১১’! কারিনা কাপুরযুক্তিতর্কে ক্যাটরিনাকে পেছনে ফেলে বিশ্লেষকদের কাছে কারিনাই এগিয়ে গেছেন কয়েকগুণ। সর্বকালের সবচেয়ে বেশি (চারটি) ১০০ কোটি রুপি রয়েছে কারিনার ঝুলিতে। যার মধ্যে ২০১১ সালেই মুক্তি পেয়েছে দুটি ছবি—বডিগার্ড, রা ওয়ান। হোক না দুটি ছবিই নায়কপ্রধান, কিন্তু এ দুই ছবির সাফল্যের কারণেই তো প্রযোজকদের লম্বা লাইন পড়েছে কারিনার বাড়িতে। আসন্ন ফেব্রুয়ারিতে বিয়ে করবেন কি করবেন না, ঐশ্বরিয়ার প্রস্থানের পর কারিনা হিরোইন ছবিটি করবেন কি করবেন না, রেকর্ড সাত কোটি রুপি পারিশ্রমিক নেবেন কি নেবেন না, মাদাম তুসোতে মোমের মূর্তি—সব মিলিয়ে ২০১১ সাল ছিল কারিনার দখলে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে বডিগার্ড-এর জন্য দু-একটা পুরস্কারও পেয়ে যেতে পারেন কারিনা। ইতিমধ্যে ‘বিগ স্টার সিনে অ্যাওয়ার্ড’ প্রাপ্তি সেই সম্ভাবনারই জন্ম দিয়েছে। ক্যাটরিনা কাইফ বিদ্যা, কারিনার মতো ক্যাটরিনারও এ বছর সাফল্যের হার শতভাগ। জিন্দেগি না মিলেগি দোবারা ৯২ কোটি রুপি ঘরে তুলেছে আর মেরে ব্রাদার কি দুলহান সব মিলিয়ে হিট। গুগল, এমএসএন, ইয়াহুতে এ বছর আন্না হাজারে কিংবা শাহরুখ-সালমান-কারিনাদের ছাপিয়ে ক্যাটরিনাকেই বেশিসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী খুঁজেছেন। যেকোনো জরিপে ক্যাটরিনাই সেরা আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষে অবস্থান করছেন। তার পরও এ বছর বিদ্যার মতো তাক লাগানো অভিনয় কিংবা কারিনার মতো ১০০ কোটি রুপির ছবি নেই ক্যাটরিনার ঝুলিতে। জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটিও আবার নায়কপ্রধান। তবে দুই ছবিতেই ক্যাটরিনার অভিনয় উত্তোরণ প্রশংসিত হয়েছে। বছরের একদম শেষে অগ্নিপথ-এর চিকনি চামেলি দিয়ে তাণ্ডব রচনা করছেন বটে, তবে এর হিসাব হবে ২০১২ সালে। সালমান খান-রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক থাকা না-থাকা নিয়ে আলোচনায় ছিলেন বছরজুড়ে। কঙ্গনা রনৌত বছরের সর্বাধিক (পাঁচটি) ছবির নায়িকা কঙ্গনা রনৌত। ২০১১ সাল ছিল কঙ্গনার নিজেকে বদলে ফেলার বছর। দুটি হিট ছবি—তনু ওয়েডস মনু, ডাবল ধামাল ঝুলিতে ভরেছেন কঙ্গনা। এর মধ্যে তনু ওয়েডস মনু কঙ্গনার অবস্থানকে শক্ত করেছে কয়েকগুণ। গেম, রাসকেলস, মিলে না মিলে হাম-এর পরিণাম ভরাডুবি, তবে তাতে কঙ্গনার ক্ষতি হয়নি বিন্দুমাত্র। তাঁর হাতে আছে প্রায় অর্ধডজনের বেশি ছবি, যার মধ্যে কৃষ ৩, তনু ওয়েডস মনু ২, ইশকিয়া ২ উল্লেখযোগ্য। লন্ডনের শল্যচিকিৎসকের সঙ্গে সম্পর্ক গড়ে নতুন করে আলোচনায় এসেছেন কঙ্গনা। অসিনকারিনার পর অসিনই একমাত্র অভিনেত্রী, যার ঝুলিতে আছে জোড়া ১০০ কোটি রুপি ছবি। ২০০৮-এ গজনি। এ বছর রেডি। দুটি ছবিই নায়কপ্রধান। কিন্তু তাতে কী? অসিনের অভিনয়ের নিন্দা করেননি কেউই। বছরে একটি মাত্র ছবি, সেটাও ব্লকবাস্টার হিট। সব মিলিয়ে আবারও শতভাগ সাফল্য পেলেন অসিন। যার কল্যাণে ফিল্মগ্রাফিতে যুক্ত হয়েছে হাউসফুল ২, বোল বচ্চন-এর মতো ছবি। রুম্মান রশীদ খান[সূত্র: বক্স অফিস ইন্ডিয়া, কোইমোই]