আলোর মতন ছুটে যা ঝলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে আবৃত্তি সংগঠন সংবৃতার দুই দিনের আবৃত্তি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হওয়া এ উৎসবের স্লোগান ‘শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে’। সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।সকালে মঙ্গলপ্রদীপ জ্বেলে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ ও উৎসবের পৃষ্ঠপোষক ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম শামসুদ্দোহা। প্রথম দিনে ছিল একক আবৃত্তি, বিভিন্ন সংগঠনের বৃন্দ পরিবেশনা এবং আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।উৎসবের প্রথম দিনে দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তির পাশাপাশি বিভিন্ন সংগঠনের বৃন্দ প্রযোজনা এবং পূর্ণাঙ্গ প্রযোজনা পরিবেশিত হয়। বৃন্দ পরিবেশনায় অংশ নেয় সংবৃতা, তক্ষশীলা ও মুক্তধারা। একক আবৃত্তিতে অংশ নেন গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, ইকবাল খোরশেদ, রেজিনা ওয়ালী প্রমুখ।রোববার সমাপনী দিনে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।