আশা ভোঁশলে এবার অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা আশা ভোঁশলেকে কেবল গায়িকা হিসেবে জানেন, তাঁদের কাছে এক নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। আশা ভোঁশলের নতুন এ পরিচয়টা হচ্ছে অভিনেত্রীর। প্রায় ৮০ ছুঁই ছুঁই বয়সে তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরই মধ্যে ছবিটির শুটিংও শেষ হয়েছে। ছবিটির নাম ‘মাঈ’। পরিচালনা করেছেন মহেশ কোড়িয়াল। আশা ভোঁশলে অভিনীত এটাই প্রথম চলচ্চিত্র। ভারতের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকার চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।বার্তা সংস্থা পিটিআই তাদের অনলাইনে জানিয়েছে, প্রথম দিকে ছবিটির জন্য ৪০ দিনের শুটিং শিডিউল ছিল। অভিনয়শিল্পীদের দক্ষতা এবং কলাকুশলীদের আন্তরিকতার কারণে সেটা মাত্র ৩০ দিনেই শেষ হয়।প্রথমবারের মতো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলেও বেশির ভাগ দৃশ্যের কাজ এক টেকে সফলভাবে শেষ করেছেন আশা ভোঁশলে। পুরো ছবিতে আশা অভিনীত কোনো দৃশ্যের শুটিং রি-টেক করতে হয়নি। এটা শুটিংয়ে উপস্থিত সবাইকে বেশ অবাক করে দেয়।মাঈ নামের ছবিটিতে আশা ভোঁশলে ছাড়াও পদ্মিনী কোলাপুরে, রাম কাপুর, নবীন কৌশিক, অনুপম খের, শিবানী যোশি প্রমুখ অভিনয় করেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুভাষ দাওয়ার ও নিতিন শঙ্কর।