আশাবাদী লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট এই জীবনে ভুলের পাল্লাটা বেজায় ভারী হয়ে উঠেছে অভিনেত্রী লিন্ডসে লোহানের। এসব ভুল ও নানা সমস্যা ছাপিয়ে নিজেকে তিনি আগের মতো একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এরই মধ্যে গোট্টি: থ্রি জেনারেশনস ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির শুটিং আগামী অক্টোবর থেকে শুরু হবে। আসছে বছরটা আর চৌদ্দ শিকের ভেতর নয়, কাটাতে চান ক্যামেরার সামনে। সম্প্রতি ৩৫ দিন গৃহবন্দিত্ব শেষে লোহান এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তাঁর মতে, বয়স কম ও অল্প বয়সেই তারকাখ্যাতি জুটে যাওয়াই তাঁর কাল হয়েছে। তবু আশাবাদী তিনি। ‘সবেমাত্র ২৪-এ পা রেখেছি। যদিও এরই মধ্যে অনেক ভুল করে বসে আছি। তবু আমি বিশ্বাস করি, কাজে মনোনিবেশ করলে সেটা হাসিল করতে পারব।’ বললেন লিন্ডসে লোহান। ওয়েবসাইট।