আশার অশ্রুত গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি। তাঁর গানের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ হাজারের অঙ্ক। সেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেরই অশ্রুত একটি গান এত দিন পর শোনার সুযোগ পাচ্ছেন শ্রোতারা। রেহনুমা ছবির জন্য গাওয়া এই গানটিই এখন পাওয়া যাচ্ছে ইন্টারনেটে। সত্তরের দশকে ‘আজ কি শাম পাহলু ম্যায় তু’ শিরোনামের এই গানটি গেয়েছিলেন আশা। এর সুরকার ছিলেন প্রয়াত মদন মোহন।