আশার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে রং মাখিয়ে, জমকালো জামাকাপড়ে সঙ সাজিয়ে শিশুদের গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোয় হাজির করা হয়। রিয়েলিটি শোর নামে টেলিভিশন চ্যানেলগুলো সেসব অনুষ্ঠান হরদম প্রচার করে চলেছে। আর শিশু ও অভিভাবকেরা সাময়িক খ্যাতির আশায় ছুটছেন এসব রিয়েলিটি শোর পেছনে। এ সবই মেকি, শিশুদের ভবিষ্যতের জন্য মোটেও মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন আশা ভোঁশলে। গত মঙ্গলবার এক সাক্ষার‌্যাকারে খ্যাতিমান এই শিল্পী বলেন, ‘সত্যিকারের একজন গায়কের জন্য রংচং মেখে, উদ্ভট পোশাক-আশাক পরে নর্তন-কুর্দন করা জরুরি কিছু না।’ অভিভাবকদের জন্য তাঁর পরামর্শ, এসবের জন্য প্রস্তুত করার বদলে ছেলেমেয়েদের ধ্রুপদি সংগীতে তালিম দিন। ওয়েবসাইট।