আষাঢ় বরণে বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পয়লা আষাঢ়। আষাঢ়কে বরণ করে নিতে নানা জায়গায় আয়োজন করা হবে বর্ষা উৎসবের। আজ সকাল সাতটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজন করতে যাচ্ছে বর্ষা উৎসবের।

সকাল সাতটা থেকে শুরু হবে বর্ষা উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। শুরুতেই থাকবে ময়মনসিংহের বাঁশিবাদক শাহাবুদ্দিন আহমেদের বাঁশি বাদন। এরপর থাকছে শিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে শাস্ত্রীয় সংগীত পরিবেশনা। থাকবে বহ্নিশিখা, স্বভূমি, পঞ্চভাস্কর, উস্তাদ মমতাজ আলী খান সংগীত একাডেমির দলীয় গান পরিবেশনা। একক গান শোনাবেন সালমা আকবর, সাজেদ আকবর, মাহমুদ সেলিম, ছায়া কর্মকার, বুলবুল মহলানবীশ, আজিজুর রহমান, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ। বর্ষা উৎসবে বিশেষ গীতি-আলেখ্য পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। অনুষ্ঠানের মাঝামাঝিতে থাকবে বর্ষা কথন।