আষাঢ় সন্ধ্যায় নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলের গান বৈঠকি মেজাজের। তাঁর গানে নানা রকম রাগের ব্যবহার হয়েছে। বহুমুখী প্রতিভার নজরুল নিজেও অনেক রাগ সৃষ্টি করেছেন। প্রেম, বিরহ, দ্রোহ, প্রকৃতি—সব মিলিয়ে তাঁর গানের বিষয় বৈচিত্র্য ও বৈভবময়। আর এসব বিচিত্র রাগ ও মেজাজের গানের ডালি সাজিয়ে নজরুলসংগীতশিল্পীরা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল বুধবার আষঢ়ের সন্ধ্যায় বসেছিল নজরুলের এই গানের আসর।শুরুতে ছিল আলোচনা। একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীর সভাপতিত্বে নজরুলের গান নিয়ে আলোচনা করেন রফিকুল ইসলাম। এরপর ছিল গান আর নাচের পালা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা, শাহিন সামাদ, লীনা তাপসী খান, ফেরদৌস আরা, খায়রুল আনাম, সালাউদ্দিন আহমেদ, সুজিত মোস্তফা, ইয়াকুব আলী খান, বিজন চন্দ্র মিস্ত্রি, প্রিয়াঙ্কা গোপ, শহীদ কবির, বিপাশা গুহঠাকুরতা, রতন সাহা, ইয়াসমিন মুসতারি, রাহাত আরা গীতি, জোসেফ কমল রডরিক্স, ছন্দা চক্রবর্তী, সঞ্জয় কবিরাজ প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘অরুণকান্তি কে গো যোগী’, ‘হে প্রিয় আমারে’, ‘ঝর ঝর বারি ঝরে’, ‘কে তুমি দূরের সাথী’, ‘পরদেশী মেঘ, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘জাগো অরুণ-ভৈরব’, ‘চমেক চমেক ধীরে ভীরুপায়’ ইত্যাদি। এ ছাড়া অনুষ্ঠানে ‘চঞ্চল শ্যামল এল গগনে’ এবং ‘বরষা এল বরষা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ‘গাজী কালু চম্পাবতী’ মঞ্চস্থদক্ষিণ বাংলার অতি জনপ্রিয় লোককাহিনি গাজী কালু চম্পাবতী। এই মুসলিম পীরের জীবনভিত্তিক সপ্তদশ শতকের এই আখ্যান সর্বসাধারণের কাছে খুব জনপ্রিয়তা লাভ করে। সব ধর্মের, সব স্তরের মানুষ সমানভাবে শ্রদ্ধা নিবেদন করে গাজী জিন্দাপীর খ্যাত গাজীকে। মুসলিম হলেও এই সাধক সাধারণের কাছে হয়ে আছেন হিন্দু-মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উপাখ্যান নিয়ে শিল্পকলা একাডেমী তৈরি করেছে নাটক গাজী কালু চম্পাবতী। এটি একাডেমীর চতুর্থ নিজস্ব প্রযোজনা।গত বুধবার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। কাহিনির নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া, সাইদুর রহমান ও জুনায়েদ ইউসুফ। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। গাজী চরিত্রে অভিনয় করেন সাইদুর রহমান, কালু চরিত্রটি করবেন খন্দকার তাজমি নূর ও চম্পাবতী চরিত্রে অভিনয় করবেন শামিমা লাভলী। ছায়ানটে নজরুল উৎসব কালদ্বিতীয়বারের মতো সুফিয়া কামাল স্মারক নজরুল উৎসবের আয়োজন করছে ছায়ানট। একই সঙ্গে কবি সুফিয়া কামালের জন্মদিনও উদ্যাপন করা হবে এই আয়োজনে। শুক্র ও শনিবার দুই দিন চলবে উৎসব। বুধবার ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সম্পাদক খায়রুল আনাম, নজরুল সংগীত বিভাগের প্রধান শাহীন সামাদ, মাসুদা নার্গিস আনাম প্রমুখ।শেষ হলো ‘ব্যবহার ও পুনর্ব্যবহার’প্রদর্শনীর নাম ‘ব্যবহার ও পুনর্ব্যবহার’। দৈনন্দিন জীবনে ব্যবহূত, স্বল্প ব্যবহূত, পুনর্ব্যবহূত ও পুনরায় ব্যবহার্য বিভিন্ন দ্রব্যের ছবি নিয়ে প্রদর্শনী। ৯ জুন শুরু হওয়া ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আলোকচিত্রী জাঈদ ইসলামের এই প্রদর্শনীর গতকাল ছিল শেষ দিন।