আষাঢ়স্য প্রথম দিবসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করছেন l ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী আবৃত্তি পরিষদের শিল্পীরা বর্ষাবরণ অনুষ্ঠানে আবৃত্তি করছেন l ছবি: শহীদুল ইসলাম

বর্ষার প্রথম দিনে রাজশাহী আবৃত্তি পরিষদ আয়োজন করল আবৃত্তি অনুষ্ঠান। শিরোনাম ‘আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষাবরণ’। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরের পদ্মা মঞ্চে হলো এ অনুষ্ঠান।
শুরুতেই শিশুদের দলীয় পরিবেশনা। ‘মেঘলা দিনের ছড়া’ পরিবেশন কের নন্দিনী, মৈত্রী, দয়িতা, প্রাপ্তি, অপূর্ব, আফিয়া, পূর্ণতা, ঔড়ব, অর্থী ও যুগ।
‘পূর্বে ধনু বর্ষে ঝরা’ শীর্ষক বড়দের দলীয় পরিবেশনায় অংশ নেন দোলন, পান্থ, অনিক, মিতু, ঝুমুর, অর্চী, পূর্ণা ও রানা। ছিল তাঁদের প্রত্যেকের একক পরিবেশনায় নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাদেব সাহা, রফিক আজাদ, জসীমউদ্দীন ও আবুল হাসানের বর্ষার কবিতা আবৃত্তি।
এ ছাড়া আবৃত্তি করেন রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান। কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের সদস্যরা পরিবেশন করেন তাঁদের রচিত কবিতা।