আসগরকে করা প্রশংসা মুছে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে আ সেপারেশন ছবির অস্কার হাতে পরিচালক আসগর ফারহাদি
২০১২ সালে আ সেপারেশন ছবির অস্কার হাতে পরিচালক আসগর ফারহাদি

এবার অস্কার পাওয়ার পর আসগর ফারহাদিকে এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল। পরে তা মুছে ফেলা হয়েছে।পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অভিনন্দন বার্তার কথা স্বীকার করে জানান, মার্কিন সরকারের সঙ্গে যেন কোনো ভুল-বোঝাবুঝি না হয়, সে জন্য তাঁরা বার্তাটি মুছে দিয়েছেন।

মার্কিন মুলুকে সাতটি মুসলিম দেশের নাগরিক প্রবেশ করতে পারবেন না—ডোনাল্ড ট্রাম্পের এমন নিষেধাজ্ঞার কারণে অস্কারে উপস্থিত হতে পারেননি ইরানি ছবির পরিচালক আসগর ফারহাদি। তিনি অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। দ্য সেলসম্যান ছবির জন্য অস্কার পাওয়ার লিখিত কৃতজ্ঞতাপত্রে ফারহাদি ট্রাম্প সরকারের বিতর্কিত নীতিমালাকে ‘অমানবিক’ বলেন।

এর আগে ২০১২ সালে আ সেপারেশন ছবির জন্য অস্কার গ্রহণ করেছিলেন আসগর। অস্কার ইতিহাসে তিনি চতুর্থ চলচ্চিত্র নির্মাতা, যিনি দ্বিতীয়বার সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কার জিতলেন। দ্য গার্ডিয়ান।