আসছে চাষী নজরুলের 'ভুল যদি হয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। আর ৮ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত নতুন ছবি ভুল যদি হয়। মৃত্যুর আগে এই ছবিটির কাজ শেষ করে গিয়েছিলেন তিনি। এই ছবিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলিশা, ইমন, সম্রাট প্রমুখ।
এর আগে গত নভেম্বরে মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবি অন্তরঙ্গ। সেই ছবিতেও অভিনয় করেছিলেন ইমন ও আলিশা।