আসছে চিটাগং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ছবির গান মুক্তি পেল গত বৃহস্পতিবার। ছবিটি মুক্তি পাবে আগামী ১২ অক্টোবর। গান মুক্তির অনুষ্ঠানে ছিলেন ছবির প্রযোজক অনুরাগ ক্যাশপ। বেশ উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন, ‘অবশেষে ছবিটি আসছে।’ ব্রিটিশবিরোধী আন্দোলনে ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন বেদব্রত পাইন। এতে মাস্টারদার চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। সংগীত পরিচালনায় ছিলেন শঙ্কর এহসান লয়। ছবির একটি গানের শিরোনাম ‘এসহান’। পাইন বললেন গানটি নিয়ে, ‘খুব আবেগীয় মুহূর্ত এটা। এসহান আমার ১৬ বছরের ছেলে। ও আর নেই। ওকেই গানটা উৎসর্গ করেছি।’ এর আগে মাস্টারদা সূর্য সেনকে নিয়ে আশুতোষ গোয়াড়িকর তৈরি করেন চলচ্চিত্র খেলে হাম জি জান সে। এই ছবিতে মাস্টারদার চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। আইএএনএস।