আসছে জয়ের 'ঠিক এভাবেই...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় শাহরিয়ার
জয় শাহরিয়ার

আসছে ঈদুল ফিতর উপলক্ষে জুলাই মাসের প্রথম দিকে প্রকাশিত হতে যাচ্ছে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের তৃতীয় একক অ্যালবাম ‘ঠিক এভাবেই...’। আজব রেকর্ডসের ব্যানারে বাজারে আসছে অ্যালবামটি। অ্যালবামের সিডির সঙ্গে ১৬ পৃষ্ঠার বইও থাকছে।
বিশ্ব সংগীত দিবস ২১ জুন। এ উপলক্ষে ‘ঠিক এভাবেই...’ অ্যালবামটি বিশ্বব্যাপী ডিজিটাল ফরম্যাটেও প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৭ জুন অ্যালবামের ‘কাকভেজা...’ শিরোনামের একটি গান প্রকাশিত হচ্ছে।
‘ঠিক এভাবেই...’ অ্যালবামটিতে গান থাকছে মোট ছয়টি। সব কটি গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার। একটি গানে জয়ের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন নওমি।