আসছে ডুব সাঁতারের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল আলম আতিকের ডিজিটাল ছবি ডুব সাঁতার-এর মিউজিক ভিডিও টিভি পর্দায় দেখা যাবে খুব শিগগির। নির্মাতা নুরুল আলম আতিক জানিয়েছেন, গোপাল গোসাইয়ের ‘আমি যদি ডুইবা মরি’ শিরোনামের গান নিয়েই এই মিউজিক ভিডিও। ডুব সাঁতার ছবির জন্য গানটি গেয়েছেন সুমেল চৌধুরী। ছবিতে গানের সংখ্যা চারটি। সুমেল ছাড়াও গান গেয়েছেন জয়া আহসান ও শেহজাদ। এদিকে ঢাকার ৪০০ বছর নিয়ে আতিকের তৈরি টিভি অনুষ্ঠান ‘ঢাকা কথা’ প্রচার শুরু হবে পয়লা বৈশাখ থেকে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য এসব অনুষঙ্গ নিয়ে নির্মিত হয়েছে ৫২ পর্বের ‘ঢাকা কথা’।