আসছে তেরে বিন লাদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসামা বিন লাদেনকে নিয়ে নির্মিত ছবি ‘তেরে বিন লাদেন’ মুক্তি পাচ্ছে। কমেডি ধাঁচের ছবিটিকে নিয়ে তাই বলিউডে ঝড় বইছে। ছবির মূল চরিত্র ওসামা বিন লাদেনকে নিয়ে। ‘তেরে বিন লাদেন’ নামের এ ছবিটি মুক্তি পেতে পারে ১৬ জুন। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। তবে আলোচিত এ ছবিতে তেমন কোনো নামি তারকা নেই। তবুও লাদেনের মতো একটি বিতর্কিত নাম থাকায় ছবিটি এখন প্রচার ও বিতর্কের ঘেরাটোপে। হাসির ছবি হলেও বেশ কিছু সংলাপ নিয়ে এরই মধ্যে অনেকের আপত্তি উঠেছে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িত পাকিস্তানি জঙ্গি মুহাম্মদ আমির আজমল কাসাবের পর এবার ওসামা বিন লাদেনকে নিয়ে ছবি মুক্তি পেতে পারে জেনে বেশ সমালোচনাও হয়েছে বলিউডে।