আসছে দীপ্তর তৃতীয় একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ক দীপ্তর প্রথম অ্যালবাম একটা সরল অঙ্ক বাজারে এসেছিল ২০০৮ সালের শুরুর দিকে। একই বছরের শেষ দিকে প্রকাশিত হয় দ্বিতীয় একক আকাশে আগুন জ্বালিয়ে দিও। অ্যালবাম দুটিতে দীপ্তর গায়কী শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করে। প্রথম অ্যালবামের একটা সরল অঙ্ক গানের জন্য দীপ্ত মেরিল-প্রথম আলো পুরস্কার পান। এবার দীপ্ত কাজ শুরু করেছেন তৃতীয় একক অ্যালবামের। অ্যালবামটির বেশির ভাগ গানের কথা লিখছেন দীপ্ত নিজেই। এরই মধ্যে পাঁচটি গানের কথা চূড়ান্ত হয়েছে। নাম ঠিক না হওয়া নতুন এই অ্যালবামে পাঁচটি গানের কথা হচ্ছে—স্বপ্নঘুম, জোছনার গান, আজো সে কি, সখিরে, স্বর্গদুয়ার। এ ছাড়া দীপ্তর এবারের অ্যালবামে একটি রবীন্দ্রসংগীতও থাকছে।এবারের অ্যালবাম সম্পর্কে দীপ্ত বলেন, ‘আমি আসলে বেশ সময় নিয়েই অ্যালবামটি করতে যাচ্ছি। রবীন্দ্রসংগীতের প্রতি আমার আলাদা একটা ভালোলাগা সব সময় কাজ করে। তাই এবারের অ্যালবামটিতে একটি রবীন্দ্রসংগীতও রাখছি। এরই মধ্যে অ্যালবামটির মিউজিক কম্পোজিশনের কাজ শুরু হয়ে গেছে। আশা করছি ঈদুল আজহা অথবা বছরের শেষ দিকে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’