আসছে দোহার, চন্দ্রবিন্দু আর শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড দোহার ও চন্দ্রবিন্দু এবং শিল্পী শুভমিতা। দেশ টিভির কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় কল-এর গান অনুষ্ঠানে গান করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দেশ টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবার ঈদে দেশ টিভির ভাবনা হলো ‘তরুণ ও তারুণ্য’। এ বিষয়টি সামনে রেখেই সব অনুষ্ঠান সাজানো হচ্ছে। ঈদে বিভিন্ন দিন কল-এর গান অনুষ্ঠানে আরও গান করবে সোলস, বাংলা, শাকিলা জাফর, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।