আসছে নিকামালের বাইস্কোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রতনপুর গ্রামের প্রভাবশালী কাজী বাড়ীর বড় ছেলে ফিল্ম ডিরেক্টর। তাঁরই ছবি ‘নারীর মন’ চলচ্চিত্রের শুটিংয়ের ইউনিট আসে গ্রামে। এ নিয়ে গ্রামে সাজসাজ রব পড়ে যায়। নিকামাল যথারীতি ভিড়ে যান সেই শুটিং ইউনিটের সঙ্গে এবং ফুটফরমাশ খাটতে খাটতে একসময় নায়িকার মন জয় করে ফেলেন। নায়িকা পলি আবিষ্কার করেন তাঁর আসল নাম কামাল, কাজ করে না বলে তিনি কোনো কাজের না, আর গ্রামে তাঁর টাইটেল হয়ে গেছে, নিকামাইল্ল্যা বা নিকামাল। ফিল্ম ইউনিটের সবার আছে তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন। মাঝেমধ্যে পাসিং শটও দিয়ে বেড়ান তিনি। আর এ কাজগুলো খুব সুন্দরভাবে তিনি করেন। দর্শকেরাও বাহাবা দেয়, নায়ক পর্যন্ত তাঁর প্রশংসা করেন। সবকিছু মিলে কামাল একসময় স্বপ্ন দেখতে থাকেন ফিল্মে অভিনয়ের। এ ক্ষেত্রে নায়িকা পলি তাঁকে সহযোগিতার আশ্বাস দেন। এ রকমই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘নিকামালের বাইস্কোপ’।আজাদ আবুল কালামের রচনা ও সৈমো নজরুলের পরিচালনায় নিকামালের বাইস্কোপ নাটকে ডিরেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। আর যাঁকে ঘিরে পুরো নাটকের কাহিনি আবর্তিত হয়েছে, তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী।দেশ টিভির জন্য নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন—মামুনুর রশীদ, গোলাম ফরিদা ছন্দা, অমিত হাসান, শিল্পী, আমিন আজাদ, সাইফুল ইসলাম ইমন, স্বচ্ছ, অর্থি, আবদুল হান্নান শেলী প্রমুখ।