আসছে পার্থিবর দ্বিতীয় একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড দল ‘পার্থিব’-এর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। বাউণ্ডুলে নামের ওই অ্যালবামটির বেশ কয়েকটি গান ওই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। প্রথম অ্যালবামের সফলতার পর পার্থিব এবার নিয়ে আসছে নিজেদের দ্বিতীয় একক অ্যালবাম। এ জন্য পার্থিব ব্যান্ড দলের ভক্ত-শ্রোতাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় ছয় বছর। ছয় বছর পর প্রকাশিত এই অ্যালবামটির নাম হচ্ছে উত্সর্গ নিজেকে। নতুন এই অ্যালবামে গান থাকবে মোট ১০টি। বেশির ভাগ গান লিখেছেন ব্যান্ডের সদস্যরা। উত্সর্গ নিজেকে অ্যালবামের গানের শিরোনামগুলো হচ্ছে ইয়াহু, না বলা কথা, উত্সর্গ নিজেকে, দমে দমে, কাঁদছি কেন, রং, হতাশা, ইন্সপিরেশন, দুর্নীতি ও বাংলাদেশ।পার্থিব ব্যান্ডে সদস্য নাবিল জানান, দীর্ঘদিন আমরা এমনিতেই একটু ধীরে চলো নীতিতে বিশ্বাসী। তবে এই দীর্ঘ সময়ে কিন্তু পার্থিব বসে সময় কাটায়নি। বিভিন্ন স্টেজ শো এবং বাণিজ্যিক অনুষ্ঠানে নিজেদের ব্যস্ত রেখেছে। আশা করছি দীর্ঘদিন পর উত্সর্গ নিজেকে অ্যালবামটি ব্যান্ডপ্রেমীদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে।নাবিল আরও জানান, ইচ্ছে ছিল ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। কিন্তু বিশ্বকাপ উত্সবের জন্য সেটা আপাতত হচ্ছে না। আশা করছি পয়লা বৈশাখে অ্যালবামটি বাজারে আসছে।উল্লেখ্য, দীর্ঘদিন পর শ্রোতাদের সামনে অ্যালবাম নিয়ে এলেও পার্থিবর লাইন আপে কোনো পরিবর্তন হয়নি। পার্থিব ব্যান্ড দলের লাইন আপে আছেন যথাক্রমে রুম্মন, নেদা, রাজা, নাবিল ও শুভ।