আসছে প্রমিথিউসের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমিথিউসের শুরুটা হয়েছিল ১৯৮৬ সালের ১৭ জুলাই। ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে নানা কর্মসূচি নিয়েছে প্রমিথিউস। আজ সন্ধ্যায় চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠান ‘প্রমিথিউসের ২৫ বছর’। কথা হলো প্রমিথিউসের প্রধান বিপ্লবের সঙ্গে।প্রমিথিউসের শুরুটা কীভাবে হয়েছিল?আরিফ, রেজওয়ান, বুলবুল ও শারেক একসঙ্গে গান করতেন। সঙ্গে জ্যামিং করতেন কোয়েল। তখন কিউপিড নামে আমার একটি ব্যান্ড ছিল। কোয়েলের মাধ্যমে তাঁদের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর সবাই মিলে একটি নতুন ব্যান্ড গড়ার পরিকল্পনা করি। এই ব্যান্ড আজকের প্রমিথিউস। এতটা সময় পেরিয়ে গেল। কেমন লাগছে?কীভাবে যে ২৫ বছর পার করেছি, টেরই পাইনি। অবিশ্বাস্য। যখন আমাদের শুরুটা হয়েছিল, তখন এত দূর আসতে পারব, একবারও ভাবিনি। তবে আমাদের সবার আত্মবিশ্বাস ছিল। সেই আত্মবিশ্বাসের জোরেই এতটা পথ আসতে পেরেছি।‘প্রমিথিউসের ২৫ বছর’ অনুষ্ঠানে আজ কী করছেন?আমাদের পুরোনো সদস্য—যাঁরা বিভিন্ন সময় প্রমিথিউসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই এই অনুষ্ঠানে একসঙ্গে গান করব। তাঁদের কাছ থেকে পুরোনো সেই দিনগুলোর কথা শুনব। আর পুরোনো সদস্যদের সম্মাননা দেওয়া হবে। কেক কাটা হবে। আমরা গান করব।প্রমিথিউসের বর্তমান সদস্যরা একসঙ্গে কবে থেকে গান করছেন?২০০৪ সাল থেকে। রজতজয়ন্তী উপলক্ষে বছরজুড়ে কী ধরনের কাজ করবেন?সবার জন্য কার্যকর শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করব। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে—এই ভাবনা থেকে আমরা একটি ওয়েবসাইট চালু করেছি— www.prometheusbd.com। এখান থেকে শ্রোতারা বিনা খরচে প্রমিথিউসের গান নামাতে পারছে। এখানে রয়েছে প্রমিথিউসের জনপ্রিয় ২৫টি গান। রয়েছে গানের মিউজিক ভিডিও।নতুন অ্যালবামের খবর কী?ঈদের আগেই আমাদের নতুন অ্যালবাম আসছে। নাম আমাদের পথ। গানগুলো শ্রোতারা শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে।