আসছে বছর ‘শের খান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর ঈদে বহুল আলোচিত অন্তত একটি ছবি করবেনই সালমান খান। ঈদে দর্শক-ভিড় কাজে লাগিয়ে ছবি হিট করাতে চান—এমন অভিযোগও উঠেছে তাঁকে নিয়ে। এবার ঈদে তারই ধারাবাহিকতায় এসেছে এক থা টাইগার। আর আগামী বছর ঈদে দর্শকদের কী উপহার দেবেন, সেটাও ঠিক করে ফেলেছেন সালমান। ২০১৩ সালের ঈদে মুক্তি পাবে শের খান। বড়দিনে মুক্তি পাচ্ছে দাবাং টু। তাহলে ২০১৪ সালের ঈদে কী হবে? এ প্রশ্ন ছিল সালমানের কাছে। তার জবাব দিয়ে দিলেন তিনি; জানালেন, দাবাং টুর পর আর নতুন কোনো ছবি নিচ্ছেন না তিনি। বলিউড হাঙ্গামা।