আসছে বয়জোনের নতুন অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শেষ দিকে নতুন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছে আইরিশ ব্যান্ড বয়জোন। সম্প্রতি ফিমেল ফার্স্ট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে পপ দলটির গায়ক রোন্যান কিটিং এই তথ্য দেন। দলটি সর্বশেষ ব্রাদার নামে একটি স্টুডিও অ্যালবাম মুক্তি দেয়। সহশিল্পী স্টিফেন গেটলির (মৃত্যু ২০০৯ সালের ১০ অক্টোবর) স্মরণে অ্যালবামটি মুক্তি দেওয়া হয়। ওয়েবসাইট।