আসছে মাইকেল লার্নস টু রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ড্যানিশ রক ব্যান্ড মাইকেল লার্নস টু রক ঢাকায় আসছে। ২২ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গান করবে এই ব্যান্ড। তা নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ক্রেইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ। জানা গেছে, মাইকেল লার্নস টু রকের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের একজন সংগীতশিল্পী। চ্যানেল নাইনে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মধ্য দিয়ে একজন প্রতিভাবান শিল্পীকে বাছাই করা হবে। চ্যানেল নাইনে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৭ জুন।আবু সাঈদ বলেন, ‘মাইকেল লার্নস টু রক এবার বাংলাদেশে গান করতে আসছে। আমরা আশা করছি, এই প্রতিযোগিতার মাধ্যমে একজন প্রতিভাবান শিল্পীকে অবশ্যই আমরা খুঁজে পাব। প্রতিযোগিতার উল্লেখযোগ্য দিক হলো, গ্র্যান্ড ফিনালে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করবেন মাইকেল লার্নস টু রকের সদস্যরা।’ আগ্রহীরা www.singwithmltr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।