আসছে মিম ও বাপ্পী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পী ও মিম
বাপ্পী ও মিম

‘সুইট হার্ট’। ছবির নামই বলে দেয় প্রেমময় ছবি হবে এটি। ছবির পরিচালকও এমনটিই জানালেন— ছবির শুরু থেকে শেষ পর্যন্ত প্রেম আর প্রেম। একটিও মারপিটের দৃশ্য নেই এ ছবিতে। আর এমন প্রেমে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী। ছবিটি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি মিলছে।
এদিকে, ছবিটির মুক্তির মধ্যদিয়ে প্রথম বড় পর্দায় এক সঙ্গে দর্শকের সামনে হাজির হবেন এই জুটি।
এ ব্যাপারে মিম বলেন,‘ বাপ্পীর সঙ্গে এটি প্রথম কাজ হলেও তাঁর কাজ আগেই দেখেছি। এ কাজটি কাজ করতে গিয়ে মনেই হয়নি যে, আমরা দুজন প্রথম কাজ করছি। শুটিংয়ের শুরু থেকেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন বাপ্পী।’
অন্যদিকে মিমের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বাপ্পীও একই রকমের কথা জানালেন। বললেন, ‘বর্তমান সময়ে চলচ্চিত্রের নায়িকা হিসেবে তাঁকে ভালো মানায়। তাঁর অভিনয় দক্ষতা আছে। কাজের সময় দেখেছি, মিম বন্ধুত্বটা ভালো বোঝেন।’
পরিচালক জানিয়েছেন, মৌলিক গল্পের ছবি এটি। ছবিতে পাঁচটি গান আছে।
‘সুইট হার্ট’ ছবিতে একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।