আসছে মেন ইন ব্ল্যাক ৪
সায়েন্স ফিকশন ঘরানার ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজের তিন-তিনটি ছবি মুক্তি পেয়েছে। মার্কিন গায়ক ও অভিনেতা উইল স্মিথ অভিনীত প্রতিটি ছবিই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এই সাফল্যের ধারাবাহিকতায় এবারে ছবিটির চতুর্থ কিস্তি তৈরির সবুজ সংকেত দিয়েছেন নির্মাতারা।‘মেন ইন ব্ল্যাক ৪’ ছবিটি প্রযোজনা করছে সনি পিকচার্স। এরই মধ্যে ছবির চিত্রনাট্য লেখার জন্য ওরেন উজিয়েলকে রাজি করিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি এর আগে ‘মরটাল কমব্যাট’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে এইস শোবিজ।আগের ছবিগুলোতে ‘এজেন্ট জে’ ও ‘এজেন্ট কে’ চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে উইল স্মিথ ও হলিউডের প্রখ্যাত অভিনেতা টমি লি জোনস। ছবিগুলোতে তাঁদের শ্বাসরুদ্ধকর সব কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। ‘মেন ইন ব্ল্যাক ৪’ ছবিতেও এ দুটি চরিত্র থাকছে। অবশ্য নতুন ছবিতে উইল স্মিথ ও টমি লি জোনস তাঁদের চরিত্র নিয়ে ফিরবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।ক্যাপশন: