আসছে রিকি মার্টিনের আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকর্ষণীয় কণ্ঠস্বর, অসাধারণ গায়কি ভঙ্গি আর নায়কোচিত চেহারা—এত সব গুণ থাকলে বিখ্যাত না হয়ে যায় কোথায়! এসবই আছে শিল্পী রিকি মার্টিনের মাঝে। ফলে তারকাখ্যাতি পেতে বেগ পেতে হয়নি মোটেও। বহু আগেই সেটা পেয়েছেন তিনি। লাখো-কোটি তরুণীর হূদয়ে ঝড় তুলেছেন এক সময়। কিন্তু চলতি বছরের শুরুর দিকে আপত্তিকর কিছু কথা বলে ভেঙে দিয়েছেন কোটি ভক্তের মন। সেই রিকি মার্টিন এবার আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন। বহুদিন ধরেই লেখার কাজ চলছিল। সম্প্রতি রিকি জানালেন, আগামী ২ নভেম্বর বইটি বাজারে আসছে। এরই মধ্যে জুতসই একটা নামও পেয়ে গেছেন—মি (আমাকে)। ওয়েবসাইট।