আসছে রোলিং স্টোনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুনরূপে শিগগির ফিরে আসছে সাড়া জাগানো ব্রিটিশ রক ব্যান্ড ‘রোলিং স্টোনস’। সব ঠিকঠাক থাকলে শিগগির রোলিং স্টোনস-ভক্তরা বহুদিন পর পেতে চলেছে তাদের প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম। গীতিকার ও গিটারিস্ট কিথ রিচার্ডসের সঙ্গে এরই মধ্যে মিক জ্যাগারের একটা বৈঠকের দিন-তারিখও নাকি চূড়ান্ত হয়ে গেছে। দুজনে মিলে নতুন অ্যালবাম নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবেন তাঁরা। এখন দেখা যাক কী হয়। ওয়েবসাইট।