আসছে ২৩ নম্বর বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ডের পয়লা ছবিটি ছিল ডক্টর নো। মুক্তি পেয়েছিল ৫ অক্টোবর ১৯৬২ সালে। ওই ছবিতে বন্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন সিন কনেরি। আর সর্বশেষ ২২ নম্বর বন্ড ছবিটি ছিল কোয়ান্টাম অব সোলেস। ৩১ অক্টোবর ২০০৮। নাম ভূমিকায় ছিলেন ড্যানিয়েল ক্রেগ। আগামী বছর আসছে জেমস বন্ডের ২৩ নম্বর ছবিটি। নাম ভূমিকায় থাকছেন সেই ড্যানিয়েল ক্রেগ। আর পরিচালনা করছেন স্যাম ম্যান্ডেস। গত ১২ জানুয়ারি এমনই ঘোষণা দিলেন এই ছবির প্রযোজক মাইকেল উইলসন ও বারবারা ব্রক্কলি। এ বছরের এপ্রিল থেকেই শুরু হচ্ছে ছবির কাজ। তবে এখনো ২৩ নম্বর ছবির নাম চূড়ান্ত হয়নি।