আসছে 'অ্যাভাটার' ছবির সিক্যুয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে অ্যাভাটার দিয়ে পুরো বিশ্বকেই চমকে দিয়েছিলেন। এবার ছবিটির আরও তিনটি পর্ব নিয়ে আসছেন পরিচালক জেমস ক্যামেরন। তিনটি ছবিরই শুটিং হবে নিউজিল্যান্ডে। সম্মিলিত বাজেট ধরা হয়েছে সাড়ে ৪১ কোটি ডলার। নিউজিল্যান্ড সরকার ছবিটির শুটিংয়ের করের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরই এই ঘোষণা আসে। বিনিময়ে পরবর্তী তিনটি ছবির অন্তত একটির উদ্বোধনী প্রদর্শনী হবে নিউজিল্যান্ডে। ২৭৮ কোটি ডলার আয় করা হলিউডের সর্বকালের অন্যতম সফল ছবি অ্যাভাটার-এর প্রথম পর্বের আংশিক শুটিং হয়েছিল নিউজিল্যান্ডে। এবার পুরো তিনটি সিক্যুয়েলের শুটিং এখানে করার পরিকল্পনা করেছেন ক্যামেরন। পিটিআই।