আসছে 'কৃশ ৩' ভিডিও গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিগগির মুক্তি পাচ্ছে ‘কৃশ ৩’ ভিডিও গেমস
শিগগির মুক্তি পাচ্ছে ‘কৃশ ৩’ ভিডিও গেমস

বছরের অন্যতম আলোচিত ছবি হূতিক রোশন অভিনীত ‘কৃশ ৩’ মুক্তি পাচ্ছে আগামী ১ নভেম্বর। এই মুহূর্তে বেশ জোরেশোরে ছবির প্রচারণা চলছে। এর অংশ হিসেবে শিগগির মুক্তি পাচ্ছে ‘কৃশ ৩’ ভিডিও গেমস।
ভিডিও গেমসটি তৈরিতে ছবির পরিচালক রাকেশ রোশন গেমশাস্ত্র প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছেন। গেমসটি খেলার সময় কৃশ চরিত্রটি নিয়ন্ত্রণ করে দুর্দান্ত সব ভার্চুয়াল অ্যাকশনে অংশ নিতে পারবে ব্যবহারকারীরা। মোবাইল ফোনে গেমসটি খেলা যাবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
২০০৩ সালে নির্মিত ‘কয়ি মিল গ্যায়া’ ছবির তৃতীয় সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘কৃশ ৩’। বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন প্রযোজিত ও পরিচালিত ‘কৃশ ৩’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন হূতিক। সুপারহিরো-নির্ভর সায়েন্স ফিকশন ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয় প্রমুখ।