আসছে ‘কৃষ ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অতিমানবীয় চরিত্র সুপারম্যান, স্পাইডারম্যানদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছিল বলিউডের আরেক অতিমানব ‘কৃষ’। যে চরিত্রে অভিনয় করে হূতিক রোশন পেয়েছিলেন অত্যুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। সে ২০০৬ সালের কথা। এবার আসছে ছবিটির সিক্যুয়েল কৃষ ২। যথারীতি বাপ-বেটার কায়কারবার। ছবিটি পরিচালনা করছেন রাকেশ রোশন, প্রধান চরিত্রে থাকছেন হূতিক রোশন আর গানে সুরারোপ করেছেন রাকেশ রোশনের আরেক ছেলে রাজেশ রোশন। ছবিতে হূতিকের বিপরীতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। আছেন বিবেক ওবেরয়ও। এরই মধ্যে সিক্যুয়েল ছবিটির গানের স্বত্ব ছয় কোটি রুপিতে কিনে নিয়েছে টি-সিরিজ। ওয়েবসাইট।