আসছে ‘চার কন্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টেলিভিশনে ৩০ এপ্রিল মঙ্গলবার থেকে প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চার কন্যা’। চার কন্যার প্রতি বাবার নিজস্ব চিন্তাভাবনার প্রয়োগের মজার নানা কর্মকাণ্ড নিয়েই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে।আহসান আলমগীরের রচনা এবং দেবাশিস বড়ুয়া দীপের পরিচালনায় ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ফজলুর রহমান বাবু, জয়রাজ, অবিদ রেহান, সঞ্জীব, বন্যা মির্জা, ফারাহ রুমা, মুনিরা মিঠু, ইলোরা গওহর, মুক্তি, তন্ময় প্রমুখ।চ্যানেলটির বরাতে জানা গেছে, সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত আটটা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘চার কন্যা’।