আসছে ‘জুরাসিক পার্ক ৪’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইনোসর নিয়ে নাড়াচাড়া করতে স্টিভেন স্পিলবার্গের জুড়ি নেই। জুরাসিক পার্ক-এর দুটি পর্ব তৈরি করেছিলেন এই প্রখ্যাত হলিউড নির্মাতা। পেয়েছিল বিপুল দর্শকপ্রিয়তা। প্রথমটি, অর্থাৎ জুরাসিক পার্ক আয় করেছিল সাড়ে ৯১ কোটি ডলার, দ্বিতীয়টি দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক ঘরে এনেছিল ৬১ কোটি ৯০ লাখ ডলার। তবে তৃতীয় পর্বটি সেই তুলনায় তেমন কোনো বাজার করতে পারেনি। ওই পর্বটির পরিচালক ছিলেন জো জনসটন। স্পিলবার্গ ছিলেন নির্বাহী প্রযোজক। তবে এবার নিজেই আবার ডাইনোসর নিয়ে কারবার করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। অতএব আসছে জুরাসিক পার্ক ৪, আর পরিচালক—স্টিভেন স্পিলবার্গ। ওয়েবসাইট।