আসছে ‘টেলিভিশন’ ছবির গান
মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি এরই মধ্যে যথেষ্ট আলোচিত হয়েছে। এবার ঈদের আগেই আসছে ছবিটির গানের অ্যালবাম। ফারুকী জানান, কাল সোমবার ফাহিম মিউজিক থেকে বাজারে আসছে অ্যালবামটি।টেলিভিশন ছবির গানের কথা লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, শারমিন সুলতানা, সোমেশ্বর আলী ও রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, অর্ণব, হূদয় খান ও চিরকুট। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হূদয় খান, ন্যান্সি, অর্ণব, মিলন মাহমুদ, লিমন, পিন্টু ঘোষ, নির্ঝর, লুৎফর হাসান ও চিরকুটের সুমী।সবাইকে পাইরেসি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ছবিটির পরিচালক ফারুকী বলেন, ‘আমরা সবাইকে ছবির মূল সিডি কিনে গান শোনার জন্য অনুরোধ করছি। একটি মূল সিডি কেনা মানে আপনি আমাদের পরবর্তী কাজের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন।’টেলিভিশন ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা প্রমুখ।