আসছে ‘দাবাং ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে ‘দাবাং’-এর ব্যাপক জনপ্রিয়তার পর এরই ধারাবাহিকতায় এবার আসছে ‘দাবাং ২’। প্রযোজক আরবাজ খান গত বৃহস্পতিবার জানিয়েছেন, ইতিমধ্যে তিনি এ ছবির জন্য কাজ শুরু করেছেন এবং চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে।আরবাজ বলেন, ‘দাবাং ২-এর কাজ চলছে। আমরা সালমানের সময় দেওয়ার জন্য অপেক্ষা করছি। আগামী বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ছবিটির নির্মাণকাজ শুরু করব।’সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং’ ছবিটি জাতীয় পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করে। ২০১০ সালে ভারতের সবচেয়ে ব্যবসাসফল এ চলচ্চিত্রটি ১৪৫ কোটি রুপি অর্জন করে।‘দাবাং’-এর আকাশচুম্বী জনপ্রিয়তার পর ‘দাবাং ২’ নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের প্রত্যাশা। এ কারণে নতুন এ চলচ্চিত্র নির্মাণ নিয়ে কিছুটা বিচলিত আরবাজ। আরবাজ বলেন, ‘দর্শকদের অধিক প্রত্যাশার কারণে দাবাং ২ নিয়ে আমিও বিচলিত।’