আসছে ‘মিশন: ইম্পসিবল ফাইভ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেক অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ নিয়েছেন টম ক্রুজ। হ্যাঁ, আসছে মিশন: ইম্পসিবল ছবির পঞ্চম কিস্তি। ক্রুজ বলেন, ‘ছবির গল্পটি নিয়ে কাজ করছি।’ গত বছরের অক্টোবরে মিশন: ইম্পসিবল-এর আরেকটি পর্ব তৈরির ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিলেন ক্রুজ। গত বছরই এই তারকা পা রেখেছেন ৫০ বছরে। তার পরও মারদাঙ্গা ঘরানার ছবিতে অভিনয়ের ব্যাপারে ক্লান্তি নেই তাঁর। টম ক্রুজ আরও বলেন, ‘এটা এমন এক চরিত্র, যার সঙ্গে আমি বেড়ে উঠেছি। প্যারামাউন্ট পিকচার্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবিও বটে। আর এই ছবিটিই প্রথম প্রযোজনা করেছিলাম আমি। দারুণ উত্তেজনাময় এই ব্যাপারটি। দর্শক চাইলে আরও পর্ব তৈরি করতে চাই।’উল্লেখ্য, মিশন: ইম্পসিবল ছবির চতুর্থ কিস্তি গোস্ট প্রোটোকল মুক্তি পেয়েছিল ২০১১ সালে। পিটিআই।