আসছে ‘সিং ইজ কিং ২’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিং ইজ কিং ছবির দ্বিতীয় পর্ব করার জন্য মুখিয়ে ছিলেন অক্ষয় কুমার। দর্শক আগ্রহ থাকতে থাকতেই দ্বিতীয় পর্বের কাজ শুরু করতে চাইছিলেন তিনি। কিন্তু কিছুতেই সময় দিতে পারছিলেন না পরিচালক আনিস বাজমি। শেষমেশ এগিয়ে এসেছেন পরিচালক বিপুল শাহ। তিনি এবং চিত্রনাট্যকার সুরেশ নায়ার বসে মাথা ঘামিয়ে দাঁড় করিয়েছেন সিং ইজ কিং দ্বিতীয় পর্বের নতুন গল্প। সেটা নিয়েই এবার কাজে নামতে চান অক্ষয় ও বিপুল। ছবির কাহিনি কী হবে, সেটা এখনই ফাঁস করতে চাননি বিপুল। তবে অস্ট্রেলিয়ার পর সিং ইজ কিং-এর দ্বিতীয় পর্বের শুটিং হবে কানাডায়, এটা নিশ্চিত। ওয়েবসাইট।