আসছেন ঋতুপর্ণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক কাপ চা ছবির শুটিং করার জন্য ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গেছে, ২৬ জুলাই তিনি ঢাকায় আসবেন। ৩০ জুলাই পর্যন্ত এখানে ছবির শুটিং করবেন। ছবির প্রযোজক ফেরদৌস বলেন, ‘আরও আগেই ঋতুপর্ণার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু যৌথ প্রযোজনার ছবি বলে দুই দেশের কিছু অনুমতি পেতে একটু সময় লেগেছে। এখন ঋতুপর্ণার অংশটুকু হলেই ছবির কাজ শেষ হবে।’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ। ছবিতে আরও অভিনয় করছেন ফেরদৌস ও মৌসুমী।