আসছেন এম এ শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী এম এ শোয়েব দীর্ঘদিন পর দেশে আসছেন। আশির দশকের অন্যতম জনপ্রিয় গান ‘আজ থেকে বারোটি বছর আগে’র এই শিল্পী এবার ঢাকায় নিজের নতুন অ্যালবামের কাজ করবেন। এ মাসের শেষ দিকে তিনি ঢাকায় আসছেন।যুক্তরাষ্ট্র থেকে এম এ শোয়েব জানান, ডিসকো রেকর্ডিংয়ের কর্ণধার শাহীন রহমানের উদ্যোগে ১৯৮১ সালে প্রথম তাঁর গান রেকর্ড করা হয়। আর তা শ্রোতারা তখন ক্যাসেট আকারে শুনতে পায়। অ্যালবামটির নাম ছিল হিটস অব এম এ শোয়েব ভলিউম ওয়ান।নব্বইয়ের দশকের শুরুর দিকে শোয়েব সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে তিনি গড়ে তোলেন ‘সুর ও বাণী’ নামের গানের স্কুল। এই স্কুলে তিনি বাংলা ভাষাভাষীদের গান শেখান।