আসছেন ওস্তাদ জাকির হোসেন সঙ্গে বেলা ফ্লেক ও এডগার মেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত তবলিয়া ওস্তাদ জাকির হোসেন আবার ঢাকায় আসছেন। তাঁর সঙ্গে আসছেন ব্যানজোবাদক বেলা ফ্লেক এবং ডবল বেজবাদক এডগার মেয়ার। ১৩ বার গ্র্যামি জিতেছেন এবং ২৬ বার মনোনয়ন পেয়েছেন বেলা ফ্লেক। আর একবার গ্র্যামি জিতেছেন এডগার মেয়ার। এবারই প্রথম ঢাকার মঞ্চে বিশ্বসংগীতের এ তিন বরেণ্য শিল্পী ফিউশন সংগীত পরিবেশন করবেন। আর এ কনসার্ট হবে ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস ও বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেড। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, বিস্তারিত জানা যাবে www.facebook.com/bluescomm ঠিকানায়। অথবা ফোন: ০১৬১৬১১১৮৮৮।