আসছেন ক্লেয়ার ডেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লেয়ার ডেনি
ক্লেয়ার ডেনি

প্রথম ছবি চকলেট দিয়ে পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের পাম দ’র ও অ্যাঁ সারটা রিগাতে মনোনয়ন। লোকার্নো উৎসবে জিতেছেন গোল্ডেন লেপার্ড পুরস্কার। তিনি ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনি। অনলাইন ফোরাম ফিল্মি-বাহাসের আমন্ত্রণে আসছেন ঢাকায়। প্রয়াত তারেক মাসুদকে উৎসর্গ করে আয়োজিত দ্বিতীয় তারেক মাসুদ মাস্টার্স ক্লাসে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই ক্লাসে ডেনির ছয়টি ছবি দেখানো হবে। প্রতিটি ছবির প্রদর্শনীর পর ডেনির সঙ্গে মূল বাহাস পরিচালনা করবেন তরুণ নির্মাতা কামার আহমাদ সাইমন। আয়োজকদের মতে, দ্বিতীয় তারেক মাসুদ মাস্টার্স ক্লাসে অংশগ্রহণে আগ্রহীদের ২২ নভেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে ফিল্মি-বাহাসের ফেসবুক পাতায় (facebook.com/Filmy.Bahas)।
সূচনা প্রযোজনার উদ্যোগে ঢাকাস্থ ফরাসি দূতাবাস, ইনস্টিটিউট ফ্রান্সিস, ইউনিফ্রান্স ফিল্মস আর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় ডেনি ঢাকায় আসছেন।