আসছেন পণ্ডিত বিরজু মহারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ ও শ্রীমতী শাশ্বতী সেন ঢাকায় আসছেন। ২৫ জুন সন্ধ্যায় তাঁরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কত্থক নাচ পরিবেশন করবেন। এ ছাড়া সারা দেশ থেকে আসা ২০০ জন নৃত্যশিল্পীকে কত্থক নাচের ওপর প্রশিক্ষণ দেবেন এই দুজন নৃত্যগুরু। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করছে নৃত্যাঞ্চল। ছয় দিনের এই কর্মশালা শুরু হবে ২০ জুন। শেষ দিন কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে পণ্ডিত বিরজু মহারাজের পরিচালনায় কত্থক নাচ পরিবেশন করবেন। পণ্ডিত বিরজু মহারাজের ছাত্র এবং নৃত্যাঞ্চলের অন্যতম পরিচালক শিবলী মহম্মদ বলেন, ‘কত্থক নাচ উপমহাদেশে শাস্ত্রীয় নৃত্য হিসেবে খুবই পরিচিত। কয়েক শ বছর ধরে ঘরানা পরম্পরায় কত্থক নাচ ভারতবর্ষে চর্চা হয়ে আসছে। স্বাধীনতার পর বাংলাদেশেও তার ব্যাপক চর্চা শুরু হয়েছে। গত দুই দশকে ঢাকাসহ সারা দেশে কত্থক নাচের চর্চা অনেক বেড়েছে। ঢাকায় পণ্ডিত বিরজু মহারাজের উপস্থিতি, কর্মশালা পরিচালনা ও কত্থক নাচ পরিবেশন একটা বড় ঘটনা।’